# বাবা

- Author: [সুলতানা সোনিয়া](https://sonelablog.com/author/soni18/)
- Published: 2012-10-11T10:03:24+00:00
- Updated: 2012-10-11T10:03:24+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/

---

আজ আমার চোখের জল গুলো  
রক্তের ফোঁটা হয়ে চোখ থেকে গড়িয়ে পড়ছে !  
বাবার কাঁধে চড়ে এঘর থেকে সে ঘর  
দৌড়ানোর গল্প মনে হাহাকারের ঢেউ তুলছে !  
দিনের শেষে বাবার বুকে মুখ রেখে  
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে।  
মাথার উপর ছায়া গাছ হয়ে থাকো তুমি ,  
জোছনা হয়ে আমার কপাল ছুঁয়ে দিও !  
হারিয়ে যেওনা বাবা ! তোমাকে হারাতে চাইনা ।  
মমতার ক্যাকটাস গুলো শুধুই কি কান্না দেয় চোখের পাতায় ?  
কষ্টের নীল লতায় পা জড়িয়ে যায় ,  
বুকের ভীতর এক তীব্র যন্ত্রণা অনুভব,  
ছায়া হারাবার ভয় এর যন্ত্রণা ।  
একদিন সে ছিলো আমার বটবৃক্ষ…  
আজ আমি তার !  
এই বুঝি নিয়ম বিধাতার !  
ছোটবেলায় বাবা যখন কোলের ভীতর নিয়ে  
আমায় ঘুম পারাত,  
তখন আদরে আমার ঘুম এসে যেতো ।  
এই কোল যে আমাদের চির আশ্রয় ।  
এমন আশ্রয় থেকে কে বঞ্চিত হতে চায় বল ?  
ছায়া হারাবার ভয় এর যন্ত্রণা !  
এই বুঝি তোমাকে হারিয়ে ফেলি এই ভাবনায় ..  
ইট কাঠ পাথরের এই যান্ত্রিক শহরে…  
নিজেকে বড় একা আর অসহায় লাগছে !  
তোমার ক্যান্সারের রিপোর্ট গুলো  
বুকে বেয়নেট হয়ে আঘাত হানছে !

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/#comments
