# বাবা মার কাছে ক্ষমা

Author: সীমা সারমিন
Published: 2013-10-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/480128_168145370028002_1916544789_n.jpg "480128_168145370028002_1916544789_n")](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/480128_168145370028002_1916544789_n.jpg)

আজ হটাৎ করেই অনেক কান্না পাচ্ছিলো। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো। মনে হচ্ছিল অতি আপন কাউকে জরিয়ে ধরে চিৎকার করে কাঁদি। প্রতিনিয়তই বিভিন্ন দোষ ত্রুটির জন্য কারো না কারো কাছে ক্ষমা চাওয়া হয়। জীবনের একান্ত কাছের মানুষ বাবা-মার সাথে জেনে বা না জেনে এমন অনেক আচরণ করা হয় যাতে তারা কষ্ট পান। কিন্তু তাদের মনে কষ্ট দেওয়া সত্ত্বেও ক্ষমা চাওয়া হয় না। ক্ষমা চেতে নিজেকে ছোটো মনে হয় না। দোষ বুঝতে পারার পরপরই বা মাঝে মাঝে না বুঝেই সবার কাছে ক্ষমা চেয়েছি এমনকি বাবা মার কাছেও। তারপরও আজ অনেক খারাপ লাগছিল মনে মনে কাঁদছিলাম। বাবাকে ফোন দিয়ে বললাম ”বাবা আমার হয়তো অনেক কাজে কথায় কষ্ট পেয়েছিলে, আমাকে ক্ষমা করে দাও আর মা কেও বলে দিয়ো তাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত,আমাকে যেন ক্ষমা করে দেয় ………………।। ”

বাবা আমার কথার প্রেক্ষিতে অনেক কিছু বুঝালেন । তার কথা গুলো শুনছিলাম আর চোখ দিয়ে অঝর ধারায় অশ্রুর ঝর্ণা ঝরছিল। হৃদয় ফেটে যাচ্ছিল তবু একটুও শব্দ করিনি, বুঝতে দেইনি আমি কাঁদছি।
