# বাবা তুমি এগিয়ে যাও

Author: জসীম উদ্দীন মুহম্মদ
Published: 2014-11-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93/

ওঠো বাবা ঐ ডাকে মুয়াজ্জিন  
স্মৃতির ক্যানভাসে এখনও ভাসে সেদিন ।  
ভোরের শুভ্র হাওয়া দোলে সাথে আমার পরাণ খানি  
শুকতারা মিটি মিটি জ্বলে মনের দুয়ার খোলা জানি ।  
দিনমণি যায় অস্ত , নিশির তিমির নামে  
তোমার ভালবাসা কিনিব বাবা বল কি দামে ।  
ফুরায় বেলা ফুরায় খেলা কালের মহাকাশে  
এই মন জনম জনম শুধু তোমায় ভালবাসে ।  
অংকুর থেকে মহীরুহ ; আজ মোর যত অবদান  
লতা গুল্মের মত জড়িয়ে থাকা সকলি তোমার দান ।  
অঢেল মায়া অশেষ ছায়া সারাটি জীবন ভর  
হৃদয় বীণায় গেয়ে যায় গান কে আপন কে পর ।  
এখনও বাবা আমি যে সদাই তোমার স্নেহের ছায়  
ক্ষম মোর যত অপরাধ দুপায়ে দিও ঠায় ।  
আরশিতে দেখি খোদার আরশ তোমার পবিত্র নিশান  
মুটে মুজুর কুলি কিবা হও না তুমি কিষাণ ।  
দূর হউক রোগ শোক আসুক প্রশান্তির দখিনা বায়ু  
বাবা তুমি এগিয়ে যাও হোক হাজার পরমায়ু ।।
