# বাবা ও মা

Author: তাপসকিরণ রায়
Published: 2014-11-25
Category: কবিতা
Tags: হৃদয় প্রদীপের ঘরে--সে যাপন জন্মান্তর ভরে থাকে !
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/stock-vector-happy-family-vector-illustration-54162973.jpg)](/archives/24286/stock-vector-happy-family-vector-illustration-54162973)

বাবা ? তোমার ?

আমারও বাবা ছিল জানো ?

এমনি হাজারও লোকের বাবা কোথাও হারিয়ে গিয়েছে !

তার ছিল পদাতিক রাত্রি জাগরণ।

সে দৃঢ় চেত আজও মনের ভেতরে হেঁটে চলে।

মা,

সবারই মা থাকে,

হাজারও সন্তানের মা জেগে থাকে নিঝুম শূন্যতায়–

হৃদয় প্রদীপের ঘরে–সে যাপন জন্মান্তর ভরে থাকে !
