# বাবার তিলে ধরা পাঞ্জাবী

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-08-23T09:19:51+00:00
- Updated: 2020-08-23T09:49:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80/

---

 

আমাদের বাবা অনেকটা পাথরের মত;      ক্ষয়ে  যায় কিন্তু বোঝা যায় না।

আমাদের বাবা অনেকটা সাগরের মত; যার গভীরতা পরিমাপ করা যায় না।

আমাদের বাবা অনেকটা হাসনাহেনার মতো; যার সুরভি সহজে পাওয়া যায় না।

আমাদের বাবা অনেকটা বটগাছটার মতো; সারা জীবন ধরে ছায়া দিয়ে যায়।

আমাদের বাবা অনেকটা ক্রীতদাসের মতো; নিভৃতে প্রতিটা সেবা করে যায়।

আমাদের বাবা অনেকটা পাখির মতো; উপার্জিত খাবার মুখে তুলে খাওয়ায়।

আমাদের বাবা অনেকটা বোকার মতো; সহজ কিছু সহজে বুঝে না।

আমাদের বাবা অনেকটা নির্বোধের মতো; অনেক কিছু বুঝেও বুঝতে চায় না ।

আমাদের বাবা অনেকটা পাগলের মতো; যে নিজের ভালোটা ভালভাবে বুঝে না।

 আমাদের বাবা অনেকটা জল্লাদের মতো; যে কিনা সকল শখের গলায় ফাঁসির দড়ি চড়াই।

 আমাদের বাবা অনেকটা অনেক কিছুর মতো; যার অস্তিত্ব খুঁজে বুঝে ওঠা যায় না।

আমাদের পিতার তিলেধরা পাঞ্জাবীটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মত; যার প্রতিটা ফোঁটা এক একটা  ঘটনার ঐতিহাসিক সাক্ষী।

১৭/০৩/২০১৯ খ্রিঃ

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80/#comments
