# বানান নিয়ে যতকথা-(৫) ষত্ব বিধান

Author: নীহারিকা
Published: 2017-02-16
Category: সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a7%ab-%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf/

![16649149\_1418035694873890\_6312349807960819114\_n](http://sonelablog.com/wp-content/uploads/2017/02/16649149_1418035694873890_6312349807960819114_n-300x247.jpg)

যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।

**ষ** **ব্যবহারের** **নিয়ম**

-   ঋ-কারে পরে মূর্ধন্য-ষ হয়।

যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি।

-   অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়।

যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ।

-   ‘অতি’, ‘অভি’ এমন শব্দের শেষে ই-কার উপসর্গ এবং ‘অনু’ আর ‘সু’ উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়।

যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন(‘ণ্ন’ মূর্ধ-ণ পরে দন্ত্য-ন), সুষম।

-   নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্‌, খ্‌, প্‌, ফ্‌ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য-ষ হয়।

যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ।

-   কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য-ষ হয়।

যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি।

-   কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য-ষ হয়।

যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি।

**কোথায়** **কোথায়** **ষত্ব** **বিধান** **নিষেধ** **বা** **খাটে** **না**

-   সাৎ প্রত্যয়ের দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয় না।

যেমন: ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ।

-   খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য-ষ হয় না।

যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।

-   অঃ বা আঃ থাকলে তার পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য-স হয়।

যেমন: পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ+ পর= পরস্পর, স্বতঃ + ফূর্ত= স্বতঃস্ফূর্ত

-   অঃ বা আঃ থাকলে তার পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ ছাড়াও ত থাকলেও স হতে পারে।

           যেমন: মনঃ+ তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ= শিরস্ত্রাণ

**সুত্রঃ উইকিপিডিয়া**

[বানান নিয়ে যতকথা – ১ (শব্দ)](/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a7%a7-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/)

[বানান নিয়ে যতকথা-(২) ই-কার না ঈ-কার](/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a7%a8-%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%88-%e0%a6%95/)

[বানান নিয়ে যতকথা-(৩) ‘র’ না ‘ড়’](/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a7%a9-%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%bc/)

[বানান নিয়ে যতকথা (৪) ণ-ত্ব বিধান](/%e0%a6%a3%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/)
