# বানভাসী মানুষ

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-08-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

\==============================  
*নোনা জলের বানভাসী মানুষ আমি-  
নাই রে আমার সুখ দুখের অনুভূতি!  
শুধু জগৎ সংসার মায়াময়-  
কার গায়ে সূর্য ছায়াদয়;*

*

কার খবর কে রাখে- পাপের নিন্দা  
ঠোঁটের বাঁকে- কার আগে কয়  
তার জলে তাই ডুবে  
পাড়াপষি নয়!

রঙিলা মাটির ঘরে হাজার চোখ  
চেয়ে থাকে শূন্য মেঘে গন্ধ-  
ঘুম তো আসে না রাতে  
সুখের জলে অন্ধ;

*

*তবুও রাত পোহানে হাজার কাক  
কার আগে ডাকে নিন্দা পাপে  
কার ঘরে-জড়ান কাপড়ে  
মাটির সনে ঘুমায়।*

২২ শ্রাবণ ১৪২৬, ০৬ আগস্ট ২০  
——————————-
