# বাদলা মেঘ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-07-05T04:46:53+00:00
- Updated: 2020-07-05T04:46:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

*সেদিন বাদলাবাদলের ছোঁয়া নেই,*

*কায়া নেই- তবুও মেঘ সাজল ঐ ধরনীর বলয় জুড়ে;*

*কত রিম ঝিমা ঝিম শব্দাওয়াজ-*

*ভেসে নিয়ে গেলো, বহুদূরের কোন অচেনা গাঁ!*

*যেনো গা ঝিমা ঝিম নীরবতার দীঘল সাজ।*

 

*হয় তো আজ থেকে গেছে রোদপুড়া দুপুর*

*কিংবা বৈকালের দুরন্তপনার সমস্ত মাঠ-*

*কয়ের বিলে সাঁতার পারা ঘাট। এমনকি*

*মাঠভিটার ক্রিকেট, ফুটবল খেলার রমরমা সাজ।*

 

*এখন দীঘশ্বাসের সাথে বাদলাবাদলের*

*দুরন্তপনার অফস হয়েছে; তবুও ওরা সুখে থাক-*

*কোন সন্ধ্যাপরের তারার সাথে কিংবা অমাবসার চাঁদ হয়ে*

*আর বাদল ঝরা -ঝরা অন্তদিনের উঠান পার-*

*শুধু আমার বাদলা মেঘ থাক।*

২১ আষাঢ় ১৪২৬, ০৫ জুলাই ২০

————————————

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
