# বাতাসের মিঠে চাহুনি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-18T06:37:20+00:00
- Updated: 2020-01-18T08:57:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/

---

 

হৃদয়ারণ্যে আবেগ উন্মনে, প্রচণ্ড ঝড়ের প্রাণোল্লাসে  
সবুজাভ কুড়ি থেকে ক্রম গাঢ় সবুজ  
হতে হতে পাতারা হাওয়ায় দোল খাচ্ছে,  
সবুজে সবুজ হয়ে দিগন্ত থেকে দিগন্তে  
সারি সারি নন্দন-বনে।  
পাতাদের চোখ-ইশারায় প্রণয় শিহরণ  
কলিদের ঠোঁটে, উথাল-পাতাল উন্মুখ যন্ত্রণা কাঁপন।

প্রলয় তাণ্ডব শেষে বৃন্তচ্যুত ফুল-পাঁপড়ি  
ঝরে পরে অ-বিস্মিত হাহাকারে,  
গভীর হৃদয়গ্রাহী মধুক্ষরা বলে, বিদায়;

ঝরে পড়া হলুদ পাতারা উড়ে যাচ্ছে,  
উড়িয়ে নিচ্ছে হাওয়ারা শুকনো পাতাদের মত,  
কোলাহল-বাতাস অবিশ্বাস্য মিঠালো চাহুনিতে  
ভাবছে, কে যে কার সওয়ারি!

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/#comments
