# বাজা ঢোল

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-07-28T08:19:03+00:00
- Updated: 2020-07-28T08:19:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%a2%e0%a7%8b%e0%a6%b2/

---

=========================  
*তোর বোকা শোকা মন মেঘে ঝড় হাওয়া বোবা বৃষ্টি ঝরবে কুল কিনারা পাবি না খুঁজে- চালাক হতে লাগলে না সঙ্গ বেস তবুও চালাক হবি অন্তবেসে বাজা ঢোল- নিজের পিঠে- নিজে।*

দেখবি হঠাৎ রঙধনু বিকেল হাসে  
হাসে রোজ জোছনা তারা  
সোনালি দিনগুলো তারাও হাসে  
হাসেন যত আঁধার খিট খিটে;  
বসলে তারার মেলায় আধার টুটে  
বাজা ঢোল- বাজা নিজের পিঠে- নিজে।

তবুও হুস হলো না এ জনমে  
আর কয়দিন বাঁকি জনম তরী!  
তোর বুকের মাটি জনম খাঁটি-  
বুঝলি না রে বোকা শীতল পাটি  
হাটিস না বোকা শোকা মেঘের সনে  
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে।

১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ২০  
——————————

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%a2%e0%a7%8b%e0%a6%b2/#comments
