# বাচ্চা ভয়ংকর , পিচ্চি ভয়ংকর : প্রিয় – ১

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-11-17T17:46:18+00:00
- Updated: 2013-11-17T21:36:09+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%82%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%82%e0%a6%95/

---

পিচ্চিরা যে মাঝে মাঝে কত বিব্রত করে , তা ভুক্তভোগী অনেকেরই অভিজ্ঞতা আছে। আমার ছোট ছেলের কিছু ঘটনা যা আমাদের অপ্রস্তুত করেছে এবং একই সাথে আনন্দ দিয়েছে তা কিছুটা শেয়ার করার ইচ্ছে হোল সবার সাথে ।

**প্রিয় যখন বিচারকঃ**  
প্রিয়র বয়স যখন ৩ , আমি দুপুরে বিছানায় শুয়ে আছি। পেপার পড়ছি একটা। প্রিয় ঘুমে আমার পাশে। প্রিয়র আম্মু এসে আমার হাতের পেপারটা ফেলে দিল। হটাৎ প্রিয়র কথা.. আমরা ছিটকে দুজন দুদিকে ।  
প্রিয় : আম্মু তুমি আব্বুর মুখে কামড় দিলে কেন ? আব্বু তো ব্যাথা পেয়েছে।  
প্রিয়র আম্মু : না বাবা কামড় দেইনি তো 😉  
প্রিয় : মিথ্যে বল কেন ? আমি দেখেছি । দাঁড়াও দেখাচ্ছি মজা।

প্রিয় বিছানা হতে নামল। আমরা খুবই আল্লাহ্ আল্লাহ্ করছি। আজ আবার কি হয় কে জানে।  
ও সোজা আমার আম্মার কাছে। একটু পরেই ফিরল। খুবই উত্তেজিত।  
প্রিয় : আব্বু তোমাকে দাদু ডাকে। এক্ষুণি আস।  
কাম সারছে। আজ কি যে হয় ? গেলাম আম্মার রুমে। প্রিয়ও সাথে।

প্রিয় : দাদু , এই যে দেখ। আব্বু ব্যাথা পেয়েছে। আম্মু আব্বুর মুখে কামড় দিয়েছে।  
ওরে আল্লাহ্ রে আমি কই আছি এখন ? দৌড়ে আম্মার সামনে হতে- আমাদের রুমে গিয়ে পৌঁছালাম। প্রিয়র আম্মুকে বল্লাম- তোমাকে আম্মা ডাকছেন । (মনে মনে বলছি- যাও যাও ঝামেলায় পর )

আম্মুকে দেখেই  
প্রিয় : দাদু , আম্মুকে ধমক দাও, আব্বুর মুখে কামড় দিয়ে, আব্বুকে ব্যাথা দিল কেন ?  
এই কথা শুনে আমার বউও দৌড়।  
প্রিয় তার দাদুকে তখনো বলছে- তুমি আম্মুকে ধরলে না কেন ? ধমক দিলে না কেন ? প্রিয়র দাদু প্রিয়কে বুদ্ধি দিল- তোমার আব্বুকে বল, আম্মুর মুখে কামড়ে দিতে।  
সমাধান টা প্রিয়র খুব পছন্দ হল।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/Jeshan4u_1286933662_1-8524_101675676515341_100000187271101_47938_1998746_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/Jeshan4u_1286933662_1-8524_101675676515341_100000187271101_47938_1998746_n.jpg)  
এই আমার ছোট ছেলে প্রিয় ।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/Jeshan4u_1286933712_2-8524_101675696515339_100000187271101_47944_2872200_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/Jeshan4u_1286933712_2-8524_101675696515339_100000187271101_47944_2872200_n.jpg)  
যে মাত্র ২ বছর বয়ষে এই কম্পিউটারটি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল আমাদেরকে ।  
আমরা ইচ্ছা করে, ঐ ঘটনা গিনিস বুকে উঠানোর ব্যাবস্হা করিনি। কারন – প্রিয়র সাফল্য ঐ তুচ্ছ গিনিস রেকর্ডে উঠিয়ে কি লাভ ?

**আজ তার জন্মদিন ।**  
**শুভ জন্মদিন প্রিয় বেটা ।**

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%82%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%82%e0%a6%95/#comments
