# বাঙ্গালীর সংস্কৃতিমনা কমে যাচ্ছে কিনা?

- Author: [মামুন চৌধুরী](https://sonelablog.com/author/mamun887/)
- Published: 2019-03-26T07:30:20+00:00
- Updated: 2019-03-26T07:30:20+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae/

---

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে আমরা কোন ব্যবসা করব না, এ শপথ গ্রহন করি।

Chandril Bhattacharya বক্তব্য অবলম্বনে –

আজকাল যে যুগ সংস্কৃতিমনা বলতে গেলে জীব জড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কমিয়ে যাচ্ছে তো বটেই। কিন্তু কমে যাচ্ছে কিনা তার উত্তর খুব ছোট করে বললে বলব- আমি জানি না। এ নিয়ে যতই ভাবছি গুলিয়ে যাচ্ছে এবং আমার ধারনা লেখার শেষে আপনাদের গুলিয়ে দিতে পারব। দেখনু সংস্কৃতি কথাটার মধ্যে একধরনের সংস্কারের ব্যাপার আছে। আমরা বলিনা ওমুক বাড়িটা সংস্কার হচ্ছে। তার মানে কি ? বাড়িটার মধ্যে দেয়াল-টেয়াল ড্যাম ছিল সারানো হবে। উইপোকার বাসা ছিল ফেলে দেওয়া হবে। পুরো বাড়িটাকে চমৎকার করে চুনকাম করা হবে। মানে ভেতর-বাহির দুদিক থেকে মজবুত ও পরিচ্ছন্ন করা হবে। আদৌও সংস্কৃতির যে ভারী সঙ্গা আসলেই তাই? যে নিরন্তর চর্চার মাধ্যমে সভ্যতার উৎকর্ষ সাধন। এইবারে একটা জাতি সংস্কৃতিমনস্ক কিনা সেটাকে সে শুধু মাত্র নাচ গানকে ভালবাসে কিনা। ষ্টেজে উঠলে কেউ হাততালি দেয় কিনা তাই দিয়ে নির্ধারণ করা যায় না। তার আচার-ব্যবহার রীতি-নীতি বিদ্যাবুদ্ধি দিয়ে নির্ধারন করতে হয়। অটোওয়ালার সাথে ঝগড়া হচ্ছে একজন সাধারণ বাঙ্গালী কি ভাষায় কথা বলছেন তার শরীরের ভাষা কি? বডিল্যাঙ্গুয়েজ কি ? রাজনীতির মঞ্চে একজন বাঙ্গালী রাজনৈতিক নেতা বা নেত্রী বিরোধী একজন নেতা বা নেত্রীর সঙ্গে কি ভাষা প্রয়োগ করছেন ? যখন একজন বাঙ্গালী চোরকে ল্যাম্পপোষ্টে বেঁধে গনধোলাই দেয়া হচ্ছে। একজন সাধারণ বাঙ্গালী সেখান দিয়ে যাবার সময় ছুটে যাচ্ছেন চোরকে মারতে ? না বাঁচাতে ? সোশ্যাল মিডিয়ায় যখন ইতরামির উৎসব চলছে সবাই মিলে কোন একজন মানুষকে, যে সময়টা এসেছে, একজন মানুষকে আক্রমন করলে ফ্যাশানেবল হওয়া যায়। কদরয্ ভাষায় আক্রমন করার জন্য বাঙ্গালীরা কতখানি ঝাপিয়ে পড়ছে । এই সমস্ত কিছু কিন্তু একটা জাতির সংস্কৃতিমনার লক্ষন। এই ভাবে আমরা সাধারণত সংস্কৃতিকে দেখি না। কিন্তু যদি দেখি- তাহলে বোধ বাঙ্গালীকে খুব সংস্কৃতিমনা বলে ভাবতে পারব। বাঙ্গালী যে ইমেজটা দেয়, সেটা হচ্ছে এই যে আমি তো রাস্তার কলে গোসল করতে করতে নিচ্ছি আওড়াই। সাধারণত নিচ্ছিতো তিন অক্ষর হল তার চেয়ে বেশি অক্ষর আওড়াতে তার বেশি ভাল লাগে। কিন্তু যদিও বা ধরি বাঙ্গালী চিরকাল এরকম, এটা আমাদের মানতে হবে – এখন বোধ হচ্ছে সেই সংস্কৃতিমনা আরো কমে যাচ্ছে । কেন ? কারন আপনারা খেয়াল করবেন – চারিদিকে তাকালে যে সমাজ জিবনে অভদ্রতা, অশ্লীলতা, হিংস্রতা অনেক বেশি বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়াতো বটেই, এমনিতেও। এবার এটার হয়ত অনেকগুলো কারন আছে । জনসংখ্যা বেড়ে যাচ্ছে, লোকের তাতে বিরক্তি বাড়ে। জনসংখ্যা বাড়লে প্রতিযোগীতা বাড়ে, চাকরি না পাওয়ার দরুন তিক্ততা বাড়ে। আমি দরিদ্র চতুরদিকে শপিং মলে বিত্ত-বৈভবের প্রদর্শনী হচ্ছে । আমার লোভ বাড়ছে কিন্তু সেই লোভ মেটাতে পারছি না। তিক্ততা বেড়ে যাচ্ছে হতাশা বেড়ে যাচ্ছে । তার থেকে সংস্কৃতিমনস্কতা কমে যাচ্ছে, হতে পারে । কিন্তু কি কারন সেটা ছেড়ে দিন। তবে সংস্কৃতিমনস্কতা কমে যাচ্ছে । এইবার আমরা বড় বড় কথা না বলে সংস্কৃতি বলতে আমরা যা বুঝি সাহিত্য-নাটক-সিনেমা এইগুলো নিয়ে। কি বলা হত আগে? সৌমমিত্ররা যখন নাটক করতেন সারারাত লোক লাইন ধরে, শুধু শহুরে লোক কেন মফস্বল থেকে লোক এসে লাইন দিয়েছে। এই হল বাঙ্গালীর সংস্কৃতিমনস্কতা। রদার ভাস্করয্ একজিবিশন হল, পানি জমে গেছে, এত বৃষ্টি হয়ে গেছে যে, পানির ভিতর দিয়ে শয়ে শয়ে লোক রদার ভাস্কর‌য্ দেখতে আসবে। না আমাকে দেখতে হবে । এই হল বাঙ্গালীর সংস্কৃতিমনস্কতা। এ আর এখন কোথায়? আচ্ছা আমি যদি ধরি পাবলু পিকাশোর একটা একজিবিশন হবে কিংবা ষ্টিবেল ফিলবার্ড কোথাও এসে বক্তিতা দেবেন। ভীড় হবে না ? আমার তো মনে হয়, আগে যা হত তার চেয়ে দুশো গুন বেশি ভীড় হবে। মিনিটে মিনিটে ফেসবুক আপডেট ওয়েটিং ফর ফীলবার্ড, ফিলিং হ্যাপি, ফিলিং ডিজাপয়েন্টেট, ফিলিং ইমপেশেন। ওইখানে খাবার এনে, আরে রিতীমত মেলা বসে যাবে। আমার যা মনে হয়, আগে যা ভীড় হত তার থেকে অনেক বেশি ভীড় হবে। কিন্তু তাতে কি প্রমান হয় সংস্কৃতিমনস্কতা আমাদের মাঝে আছে? একটা হুজগ বিরাট নামের সাথে আমার নামের সম্পৃক্ত করে একরকম ফ্যাশান ষ্টেটম্যান্ট , এমপি মন্ত্রীর সাথে ছবি। বস সেদিন ওমক মন্ত্রীর সাথে কথা হল, ফিলবার্ড দেখতে গিয়েছিলাম এটা কি সংস্কৃতিমনস্কতা? মনে হয় না। উচু সংস্কৃতি, সংস্কৃতিমনস্কতাকে আমরা কি ভাবে সঙ্গায়িত করব। উচু সংস্কৃতির প্রতি মনোযোগী হওয়া। এটা কি সংস্কৃতিমনস্কতা? উচু সংস্কৃতির সাথে একটা জিনিস আছে । সেটা না, চট করে গিলে ফেলা যায় না। লোপালুপি করা যায় না। সেটা জানতে হয়, সেটা বুঝতে হয়, সেটা নিয়ে ভাবতে হয়্।

চলবে –

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae/#comments
