# বাঙালীয়ানা

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-08-20T12:52:38+00:00
- Updated: 2021-08-20T12:52:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

 

হাতেও মারবো না ভাতে ও না

উপায় একখান আছে

এক ছোবলেই ছবি হবি

কাল নাগিনীর বিষে   ।

 

ঘরের কর্তী মায়ের আদলে

কাল নাগিনীর বাস

বধু সেজে সেই ঘরেতে

কেন তুই যাস  ।

 

মায়ের আদরে,  বাবার স্নেহে

তুলসী পাতার সোহাগী

বরের ঘরে খুন্তী পোড়া অত্যাচারে

অলক্ষী অপয়া অভাগী ।

 

ডাইনি মায়ের বায়না এবার

অভিনব বিজ্ঞাপনে

যৌতুক দিবি,  ঘর ছাড়বি

কাল নাগিনীর দংশনে  ।

 

অবলা বলেই এতো অবলা

না পেটে,  না পিঠে সয়

রোজ নামচার অত্যচারে

বাঙালী বধুর অবক্ষয়  ।।

 

রচনা কাল ঃ ২০/০৮/২০২১

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
