# বাউড়ী বাতাসে… বাওয়াল ভাবনা ৪

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-01-09T18:13:15+00:00
- Updated: 2015-01-09T18:13:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: হিজিবিজি
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-3/

---

> একটা ডাহুক একলা ডাকুক
>
>
>
> বিরহী উদাস দুপুরে
>
>
>
> মাঝরাত্তিরে তুমুল নামুক
>
>
>
> ধারাজল এই বুকজুড়ে।

 

 

> আমার ইচ্ছেরা বড় হতে হতে, বনসাই থেকে হয় বনস্পতি
>
>
>
> অথচ তোমাকে চেনার আগে, ইচ্ছেরা ছিলো অন্ধবৃত্তে ঘুরে মরা
>
>
>
> ঝরাপাতাভরা পথের মতোন, চেনা পৃথিবীর অন্ধকারে।
>
>
>
> মধ্যরাতের মাতাল বৃষ্টিতে ধুয়েছি দুঃখবোধ, অগনন দমবন্ধ মুহুর্ত
>
>
>
> তারপর আলো এসে জানালার শার্শির ফাকগলে আমারে ছুঁয়ে দিলে –
>
>
>
> গাঙ্গুরের বেনোজলে ভাসায়েছি সকল দুঃখ, অসুখী সময় ; ভাসায়েছি অখন্ড তোমারে।

 

 

> রঙ ছিলো, ক্যানভাসও অপেক্ষায় ছিলো ইজেলে
>
>
>
> সময় অপেক্ষায় ছিলো পুর্ণ চিত্রকল্পের –
>
>
>
> জলের ছবিটি না একেই খেলা ফুরায়ে
>
>
>
> বিষন্নতার রঙ মেখে ডানায় চলে গেছো অচেনা উড়ালে।

 

>  
>
>
>
> একটা বেপথু হাওয়া এসে হঠাৎ জানলায় আলগোছে দোলা দেয় –
>
>
>
> আর তক্ষুনি ডেকে ওঠে তক্ষক, ঠিক ঠিক ঠিক।
>
>
>
> নিজের হাসির শব্দে ঘোর ভাংগে নিজেরই ; সময় বদলে গেছে।
>
>
>
> ভাংগা আয়নায় অখণ্ড মুখচ্ছবি দেখবার বাসনা মিছে।

 

 

> আলো কাঁপে –
>
>
>
> কাঁপে ছায়ারাও, সুদীর্ঘ সময়তলে
>
>
>
> পড়োপড়ো দেয়ালজুড়ে বিস্মৃতির ছাপচিত্র।
>
>
>
> আধোঘুমে শুনে যাই ইতিহাস,
>
>
>
> হৃদপিঞ্জরে কে আজ সময় খুড়ে অনন্ত দুঃখ ছোয়ায়
>
>
>
> আমারে কে ডেকে বলে – জাগো, যায় বেলা অবেলায় ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-3/#comments
