# বাউড়ি বাতাসে বাওয়াল ভাবনা ৬

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2016-07-27T18:37:21+00:00
- Updated: 2016-07-27T18:37:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8/

---

- শহরবন্দী মেঘে তুমুল বৃষ্টি নামুক –
  ধুয়ে নিয়ে যাক এই অছ্যুৎ পরবাস,
  আর কতকাল সয়ে যাবো এই
  একলা বিনিদ্র রাত নির্ঘুম এপাশ ওপাশ।
- শহরে যেদিন আকাশ আধাঁর বৃষ্টি নামে –
  সেদিনও আমি খুব একাকী,
  তবুও মাঝরাতে বৃষ্টি এলে, তোমাকে ভেবেই
  নির্জন পথের পাশে হঠাৎ থামি –
  শুন্যে মেঘের খুব তোরজোড় যেদিনটাতে
  সেদিনও সেই একলাই থাকি, পুরোটা আমি।
  আধো ঘুমঘোরে তোমার ছোঁয়া খুজি –
  এই নগরে মাঝরাত্তিরে অ-সুখী একাই বুঝি।
- এইখানে আর বৃষ্টি হয়না –
  বুকের ভেতর অবরুদ্ধ নদী,
  বিনিদ্র রাত্তির হতো বকুলগন্ধা
  শেকড়বিহীন এই শহরে,
  শুধু তুমি থাকতে যদি।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8/#comments
