# বাউল—২

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2016-06-23T18:05:05+00:00
- Updated: 2016-06-23T18:05:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: অরুণিমা মন্ডল দাস এর লেখা
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a7%a8/

---

শুকনো হাতে তানপুরা নিয়ে দাঁড়িয়ে ,  
গরম দুধের উথলে ওঠা সুর  
বাঁশবনের কঞ্চির ঝনঝনিতে মাথা নামিয়ে ,  
মন কাঁদে গানের তালে তালে  
হায় !ভালোবাসা কত দূর!  
#  
স্নানে ডোবা রমণীর দেহ  
বেয়ে নামা এক ফোঁটা ঠান্ডা জল  
বাউলের পেটের ক্ষিদে  
অন্ন নয় ,বাউল গান ই  
উদর পূর্তির শ্রেষ্ঠ স্থল!  
#  
গাইছি আপন মনে আমার বাউল গান  
ওমা !কোথায় তুমি কানের দুলে  
সাজাও উঠোন ভরা ধান  
এপার ওপার বাংলা বাংলায় ডুবে মন  
বাবুই পাখির বাসা ই শেখায়  
“বাউল ” ই বড় ধন!  
?  
#

/অরুণিমা মন্ডল দাস  
কলকাতা, পশ্চিমবঙ্গ  
২২ জুন ২০১৬

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a7%a8/#comments
