# বাইরে কি তুমি?

- Author: [রাফি আরাফাত](https://sonelablog.com/author/rafi-arafat/)
- Published: 2019-07-20T19:56:23+00:00
- Updated: 2019-07-21T05:42:52+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

ঐ দূরে যতদূর চোখ যায়, আমি চেয়েছিলাম তার পানে।

হয়তো সে আসবে, অথবা আসবে না। কিন্তু তাকে আসতে হবে। সে কি সত্যি আসবে। নাকি আমাকে হতাশ করে সে আর আসবে না।  
কিন্তু আমি কি তার জন্য বসে আছি? আমি কি অপেক্ষা করছি তার জন্য? নাকি অসহায়বোধ করছি?  
সে কি আমাকে পছন্দ করে? নাকি অপছন্দ করে? নাকি ভিশন পছন্দ করে? হয়তো ভিশন পছন্দ করে, কথাটা শুনতেই কত ভাল লাগছে তাই না! আচ্ছা সে কখন আসবে?  
সে কি আজই আসবে? নাকি আগামীকাল আসবে? আচ্ছা এই মাসেই আসবে তো?  
প্রতিদিন এখন বৃষ্টি হয়। সে আসলে ভালোই হবে। হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে আসবে। কি অপরূপ লাগবে তাকে! হ্যাঁ এই বর্ষাতেই আসুক সে!  
কিন্তু সে এখনো আসে না কেন? আর কতদিন পর সে আসবে? সেই সময়টা আর কতদূরে? তবে কি এই অপেক্ষার প্রহর শেষ হবে না আর? নাকি খুব দ্রুতই শেষ হবে?  
আচ্ছা তুমি আমাকে দেখেই কি ভালবাসি বলবে? নাকি আমি বলবো? আচ্ছা আমি বললে তুমি কি রাগ করবে?  
সে এখনো আসছে না কেন? কখন যেন আসবে সে? আজ বিকেলেই তো আসার কথা তার। বিকেল তো প্রায় হয়ে গেছে। সে এখনো আসছে না কেন?  
সন্ধ্যা তো ঘনিয়ে আসছে। সে কি আজ আসবে? আচ্ছা আর কতক্ষণ পর আসবে?  
কিছু ভালো লাগছে না আমার। সে এখনো আসছে না কেন। খুব অস্থির লাগছে আমার ৷ তবে কি সে আজ আর আসবে না? আমার অপেক্ষা কি এখানেই শেষ হবে না?  
অনেক রাত হয়ে এলো। কিন্তু সে এখনো নেই। আচ্ছা এতো রাতেও কি কোন মেয়ে আসতে পারে? তাহলে কেন আমি অপেক্ষা করছি? আচ্ছা আমি কি বোকামি করছি?  
ভোর রাত হয়ে এলো। এখন কি তাহলে আমার ঘুমানো দরকার? তাহলে কি সে আর আসলো না? কিন্তু সে যদি একটু পরে আসে? তখন কি হবে? সে যদি এসে আমাকে অন্ধকারে খুজে না পায়? না না ঘুমানো যাবে।  
ছাদ থেকে আজ আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। চারদিকে কেউ নেই। আমি এই একলা শহরের একমাত্র অধিকারী।  
কে যেন আসছে। ঐ দূরে! কিন্তু এতো রাতে কে আসছে? হয়তো সে আসছে! ঠিক মতো দেখা যাচ্ছে না। সেই হয়তো আসছে ৷ এদিকেই আসছে তো। যাই নিচে যাই।  
গেটে কে যেন নক দিচ্ছে। এইতো আবার কে যেন ডাকছে। হয়তো সে এসেছে। কিন্তু আমি এখনো তো তাকে দেখিনি। আসলেই কি সে আসছে? তার মতোই তো দেখতে! হয়তো সেই আসছে। আচ্ছা আমি কি গেট খুলবো? যদি সে না হয়! এতো আশা যদি আমার পুরন না হয়?  
গেট খুলা কি আমার ঠিক হবে? আচ্ছা আমি দেখবো বাইরে কে? কিন্তু সেই কি বাইরে দাঁড়িয়ে আছে? নাকি অন্য কেউ!!!!!!

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
