# বাংলার রাজ সিংহাসন!

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2013-10-10T05:28:49+00:00
- Updated: 2013-10-10T05:28:49+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1098306_634249833273148_1988810887_n1-300x198.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1098306_634249833273148_1988810887_n1.jpg)আমি বাংলার রাজ সিংহাসন

 আমি  নিয়েছি কোলে বঙ্গবদ্ধুকে

 নিয়েছি কোলে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে

নিয়েছি কোলে তাদের সহধর্মীকে,আর কন্যাকে

 গণতন্ত্র ভেবে,ঘুমিয়েছি নিশ্চিন্তে মায়ের কোলে।

আবারও এসেছে সময়

নব উদ্দ্যমে কোলে তোলবার নতুন অথবা পুরাতন

 যতই বলি বর্তমানকে,

 বিদায় নেওয়ার সময় হল ছেড়ে দাও আমাকে

 কেয়ার টেকার বসাবে ,হয় তোমাকে নতুবা অন্য কাউকে।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/556768_432707336816746_693359309_n-300x187.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/556768_432707336816746_693359309_n.jpg)বুঝিনা আমি তোমাকে ছাড়া(সিংহাসনের মায়া)

 করিয়েছি সংবিধানকে টুকরো টুকরো দলের তরে,

যাহা আছে বিধানে তাহাই হবে

পড়ে যদি লাশ শত শত,হয় যদি দেশে দুর্ভিক্ষ

পাড়ি দিব আমি বৈদেশে,আমার নিকট আত্বীয়ের সাথে।

তবুও তুমি আমার রবে,আছ,থাকবে

যত দিন থাকে বিধানের মেয়াদ

আমি মানবনা হার জনতার কাছে

হয় যদি বদনাম হউক না

                                                                                         আমি জানি যে সব জনতাই আমার।  
আমি বাংলার রাজ সিংহাসন

 দেখেছি অনেক,শুনেছি বহু অহমিকার বাণী।

পারেনি কেহ অনন্তকাল ধরে রাখতে আমায়

 শেষ পর্যন্ত জনতার তীব্র আন্দোলনে,

পালিয়েছে ওরা এই বলে,

জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ ।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/#comments
