# বাংলার গান

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2015-02-16T17:27:27+00:00
- Updated: 2015-02-16T17:27:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-2/

---

ভুলে গেছি পূর্ব জন্মের স্মৃতি; পরজন্মের মহামায়া  
আঙ্গুলে আঙ্গুলে প্রেমের পরশে চাই একটু সুখছায়া  
আহত জীবন কাঁদে; বিবস্ত্র প্রলয় উল্লাসের ভীমরণে  
মহাসেন সুনামির চেয়েও বেশি হিংস্রতা মানব মনে  
মানব নামের দানব সভ্যতার ইতিহাসে বাংলা বিহ্বল  
আর্তনাদের মরুবাঁশি বাঁজে জীবন জুড়ে শূন্যতার গহ্বর  
মায়ের আঁচলে বেঁধেছি প্রাণ; তাতেও নেই মুক্তির গান  
ফিরিয়ে দে; দে হায়েনার দল বাংলার ত্রিশলক্ষ প্রাণ  
আমরা দামাল গাইবো মরুর বুকে উদ্দাম ঝর্ণার গান  
ফিরিয়ে দিতে হবে তোদের বাংলা মায়ের সম্মান।।

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-2/#comments
