# বাংলাদেশ : প্রথম বিজয় দিবস বার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ, ১৬ই ডিসেম্বর ১৯৭২

- Author: [কাফি রশিদ](https://sonelablog.com/author/kafi/)
- Published: 2013-11-05T09:00:03+00:00
- Updated: 2013-11-11T01:48:15+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac/

---

![](http://i.imgur.com/MrdMuEX.jpg)

[ডাউনলোড করুন এখান থেকে](http://www.mediafire.com/download/6ycc1c2p78qfeaf/Bangladesh_-_A_Souvenir_on_the_First_Anniversary_of_Victory_Day.pdf) (৬০ মেগাবাইট)

পুরাণ খুঁজতে নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে গিয়ে যখন বইটা পেলাম, তখনও জানতাম না এটার ভ্যালিউ কতটুকু। ফেইসবুকে ছবি পোস্ট করে জানলাম বছরখানেক আগের [ইতিহাস](https://www.amarblog.com/proloyhasan/posts/122792)। প্রাইভেট ভার্সিটিতে পড়লে যা হয় আর কী, চার মাসে সেমিস্টার শেষ করতে গিয়ে সরকারী ছুটিতেও টানা ক্লাস-এক্সাম-প্রেজেন্টেশন। তাই স্ক্যান করার সময় পাচ্ছিলাম না। হরতাল উপলক্ষে তিনদিন ছুটি পেয়ে পুরোটা স্ক্যান করে আবিষ্কার করলাম আমি ফটোশপ মোটেও পারিনা- হাই রেজুল্যুশন জেপিজি ফাইলগুলো পিডিএফ করতে গিয়ে সাইজ ১ গিগাবাইট হয়ে গ্যালো। আবারও সবগুলো ফাইল ১৫০০ x ১৮৭৫ পিক্সেলে কনভার্ট করে মোটামুটি কোয়ালিটির (৬০ মেগাবাইট) পিডিএফ করে ফেললাম। কারও দরকার হলে আরও ভালো রেজুল্যুশনের পিডিএফ দেয়া যাবে। বিস্তারিত না লিখে বইয়ের বিষয়বস্তু তুলে দিচ্ছি :

**সূচীপত্র**

মুখবন্ধ : সৈয়দ আলী আহসান  
জাতীয় সঙ্গীত  
বঙ্গবন্ধু : একটি প্রতীক  
বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি : ডক্টর সালাহ্‌উদ্দীন আহমদ  
স্বাধীনতা আন্দোলনের ইতিহাস : আবদুল গাফ্‌ফার চৌধুরী  
বাংলাদেশের উদ্ভব : দুর্গা প্রসাদ ধর  
জাতীয়তাবাদের ভূমিকা : সরদার ফজলুল করিম  
বাঙ্গালী সংস্কৃতি : বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর  
স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীদের ভূমিকা : ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী  
বাঙ্গালী বুদ্ধিবৃত্তি ও বুদ্ধিজীবী দলন : নুরুল ইসলাম পাটোয়ারী  
পুনর্বাসন ও পুনর্গঠন : মোহাম্মদ জমীর  
বাংলাদেশে গনহত্যা- বিদেশীদের চোখে : সংকলন ও সম্পাদনা – খোন্দকার গোলাম মুস্তাফা

**পরিশিষ্ট**

স্বাধীনতার ঘোষণাপত্র  
বাংলাদেশের মৌলিক পরিচয়  
বাংলাদেশের মন্ত্রিসভা  
গ্রন্থপঞ্জী : সংকলন ও সম্পাদনা : মোহাম্মদ আমজাদ হোসেন  
লেখক ও শিল্পী পরিচিত

এছাড়াও পুরো বইয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা পরবর্তী দূর্লভ কিছু মুহুর্ত, বাঙালি সংস্কৃতি এবং স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার ছবি আছে। উপরের ডাউনলোড লিঙ্ক কাজ না করলে এখান থেকে লিঙ্ক কপি-পেস্ট করে দেখতে পারেন :

http://www.mediafire.com/download/6ycc1c2p78qfeaf/Bangladesh_-_A_Souvenir_on_the_First_Anniversary_of_Victory_Day.pdf

[ কেউ চাইলে অন্য কোন ওয়েব সার্ভারে পিডিএফ ফাইল আপলোড করে দিতে পারেন। ]

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac/#comments
