# বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা – ৩ টি ঐতিহাসিক ভিডিও

Author: আনন্দধারা বহিছে ভুবনে
Published: 2014-03-25
Category: মুক্তিযুদ্ধ
Tags: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b/

অন্যের কথার উপর নির্ভর না করে নেটে সার্চ দিলেই পেতে পারি আমরা অনেক সত্যি ইতিহাস । স্বাধীনতার ঘোষনা সম্পর্কীয় ২ টি ভিডিও পেলাম যা ১৯৭১ এর ২৬ মার্চ প্রচারিত হয়েছে । ২৫ মার্চ  গভীর রাতে পাক আর্মিরা ঢাকায় গণ হত্যা শুরু করার পরদিন বিশ্বের গন মাধ্যমগুলোর প্রচারের শীর্ষে ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা । অন্য একটি ভিডিও যেটায় মেজর জিয়ার স্বাধীনতার ঘোষনা আছে তা আমরা প্রায় সবাই শুনেছি ।   ভিডিও ৩ টি স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে পারে।

[**CBS টেলিভিশনে প্রচারিত রিপোর্ট**](https://www.youtube.com/watch?v=YUCMCXfscgc "CBS টেলিভিশনে প্রচারিত রিপোর্ট ") । CBS  টিভিতে প্রাচারিত  ‘ শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন ‘ ‘ এমন নিউজ প্রচার করা হয় । যা ছিল ২৬ মার্চ ।

[**ABC  টেলিভিশনে প্রচারিত রিপোর্ট** ।](https://www.youtube.com/watch?v=0tQk4r0FtmY "ABC  টেলিভিশনে প্রচারিত রিপোর্ট ।") ABC নিউজেও ২৬ মার্চ প্রচার করা হয় যে শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন।

এই ঘোষণাটি অনেকেই শুনেছেন । তারপরেও আবার দিচ্ছি এখানে সত্যি প্রকাশের স্বার্থে। [**এই ঘোষনাটি এসেছে ২৭ মার্চ , ১৯৭১ ।**](https://www.youtube.com/watch?v=oQQtCehd0PE " এই ঘোষনাটি এসেছে ২৭ মার্চ , ১৯৭১ ।")  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পক্ষে জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষনা ।

**আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ । ২৭ মার্চ নয় ।** স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জিয়াউর রহমান এর মৃত্যুর পর। স্বাধীনতার বিরোধী শক্তি বাঙালী জাতীকে বিভক্ত করার জন্য এই বিতর্কের জন্ম দিয়েছে । সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হবেই একদিন।
