# বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-09-23T07:55:35+00:00
- Updated: 2014-09-23T07:55:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf/

---

আজ মহালয়া । শারদীয় দূর্গা পূজার আগমনী বার্তা আমাদের দরজায় কড়া নাড়ছে ।

সকাল থেকে মনটা ভালোই ছিল । ইন্টারনেটে ঢুকেই মনটা খারাপ হলে গেল । দেশের বিভিন্ন স্থানে পূজার প্রতিমা ভাংচুর করা হয়েছে ।

আমার বেশিরভাগ বন্ধুই মুসলিম । পরিচয় না দিলে কেউ কখনো বুঝতে পারিনি কে হিন্দু আর কে মুসলিম , তেমন প্রয়োজন ও কখনো অনুভব করিনি । ঈদে পূজায় একসাথে উৎসব পালন করেছি ।

কোন ধর্ম কি শিক্ষা দেয় আমি সে বিতর্কে যাব না । আমাকে যদি ধর্মের লোভ বা ভয় দেখিয়ে কখনো মসজিদ ভাঙ্গতে বলা হয় আমি করতে পারব না । যদিও এক ধর্মের অপরাধ অন্য ধর্মের জন্য কোন সমস্যাই নয় । আসল কারণ হল ,যে মসজিদ ভাঙ্গলে আমার প্রতিবেশী বা বন্ধুদের মনই ভাঙ্গবে । সেটা আমার পক্ষে করা অসম্ভব । মাটির তৈরী প্রতিমা ভাঙ্গলে কি সোয়াব হয় আমার জানা নেই । কিন্তু মাটির মূর্তির সাথে কতগুলো মনও যে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে সে খবর কে রাখবে ?

ধর্মে বলুক বা না বলুক  
আমি মৃত্যুর পর স্বর্গের লোভে বর্তমান পৃথিবীকে নরক তৈরী করতে পারব না ।

সবার মাঝে শুভ বুদ্ধির উদয় হোক ।  
সবাইকে শারদীয় শুভেচ্ছা ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf/#comments
