# বাঁশ

- Author: [ইঞ্জা](https://sonelablog.com/author/einzza/)
- Published: 2016-06-25T18:05:10+00:00
- Updated: 2016-06-25T18:05:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6/

---

বাঁশে বাঁশে সয়লাব  
বাঁশেই নাকি বেশি লাভ  
রাজনীতি নাকি এখন বাঁশনীতি  
বাঁশেই হয় রীতিনীতি  
ঘরে বাঁশ, বাইরে বাঁশ  
সবাইরি এখন হাঁসফাস  
বেফাঁস কথা কহিলেই  
খাইতে হবে বাঁশ  
বাঁশ খেয়ে জনগণ  
ফেলে যে দীর্ঘশ্বাস

কেউ করে বাঁশ চাষ  
বিকোবে যে বাঁশ  
রাজনীতির ঢামাঢোলে  
লাগিবে যে বাঁশ  
কেউ খুশি বাঁশ দিয়ে  
কেউ খুশি খেয়ে  
জনগণের নাভিশ্বাস  
বাঁশেরই কবলে

কেউ বানায় বাঁশের কেল্লা  
কেউ বানায় ঘর  
বাঁশের জন্য কেউ নয় আপন পর  
ধর ধর বাঁশ ধর  
দে জোরে পিছনে  
বাঁশ খেয়ে নেতা যেন  
দৌড় দেয় লন্ডনে।।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6/#comments
