# বাঁশি বাজে ঐ দূরে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-06T08:50:53+00:00
- Updated: 2018-11-06T08:50:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%90-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%87/

---

রাত্রির শেষে, ভেজা স্বপ্নগুলো  
শীত-সকালের কুসুম রোদে  
পিঠ মেলে বসে,  
সামান্য উষ্ণতা নিয়ে, একটু উষ্ণ হবে বলে;

উষ্ণতা হেসে বলে, নাও না যত্ত খুশি,  
তবে সাবধানে কিন্তু বাবু সোনা  
পুড়িয়ে ফেল-না যেন, তরতরিয়ে বেড়ে ওঠা  
সযত্ন ভালোবাসাগুলো।

আলপথে রাখাল বালক হেঁটে যায় একাকী  
ঘাম-রৌদ্রে একাকার হয়ে,  
একটু জিরোতে চায় এবারে,  
বট-ছায়ায় বাঁশির সুরে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%90-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%87/#comments
