# বাঁধা

Author: ফজলে রাব্বী সোয়েব
Published: 2021-03-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be/

মনটাকে ছুঁয়ে দেখতে চাই তোমার।

জানি আমি,  তুমিও তাই চাও,

কিন্তু কোন এক বাঁধা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে,

তোমার আর আমার মাঝে।

তোমার নিঃশ্বাসটাকে নিজের করে নিতে চাই।

কিন্তু প্রকৃতি আমাকে তা করতে দেয় না।

যখনই কাছে আসতে চাই তোমার,

কোন এক অজানা ঝড় এসে উড়িয়ে নিয়ে যায়

আমাকে, তোমার কাছ থেকে অনেক দূুরে।

তোমাকে জড়িয়ে ধরে একটিবার চিৎকার করে

বলতে চাই, বড্ড ভালোবাসি তোমাকে।

কিন্তু কোন এক অজানা ভয় এসে আমার

ইচ্ছের মৃত্যু ঘটিয়ে দেয়!

আর তোমাকে জড়িয়ে ধরতে পারি না,

আর তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারি না।

অপেক্ষায় আছি সে প্রহরের,

যে প্রহরে অনুকূলে থাকবে সবকিছু।

আর তোমাকে বলতে পারবো

আমার ভালোবাসার কথা, আমাদের কথা।
