# বাঁকা চাঁদ[শিশুতোষ ছড়া]

Author: ইসিয়াক
Published: 2020-03-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,  
আয়না খোকার বাড়ি।  
তুই না এলে খোকন সোনা,  
নেবে ঠিক আড়ি।

তোকে দেখে খোকন হাসে,  
আদরে ডাকে মামা।  
তুই কেন পরিসনি বলতো  
একটা কোন জামা।

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,  
কতো ই না রূপ তোর।  
তোর রূপের আলোক ছটায়  
খোকন যে বিভোর।

বুঝিস কিছু?মনে তো হয়না?  
কি যে তুই পাগল ।  
তুই না এলে এবার খোকন  
বাঁধাবে একটা গোল।
