# বহতা – দিনরাত, রাতদিন

Author: আগুন রঙের শিমুল
Published: 2018-05-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

এইসব দিনে –  
রঙহীন বেচেঁ থাকি।  
ধুধু তেপান্তর বুকে পুষে রেখে,  
দিনগত পাপক্ষয়ে প্রানপন বেচেঁ থাকি।

এইসব অবাক বিকেলে –  
মেঘমেঘালির রঙডুবিতে জারিত পরাণ ;  
আটপৌড়ে ছোঁয়া পেয়ে – পরিচিত শ্বাসবায়ুর  
ছিলো কমলা রঙের আলোয় সুগন্ধি তুফান।

এইসব রাত্তির,  
সুপর্নখার মতো রিরংসাকাতর রাত্তির  
হিরন্ময় মৌনমুখরতার সাক্ষী হয়ে রবে,  
এই সব রাত্রি, খুব করে মনে থেকে যাবে।
