# বসন্ত

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-02-18
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-2/

…♥.#ভালবাসা.♥…

ভালবাসা,  
সিক্ত হও শুভ্রতায়  
উর্বর হও সততায়  
উদাহরণ হও মৃত্তিকার  
উজ্জ্বল হও প্রেমে  
বিবাগী হও চাওয়ায়  
উল্লাসি হও পাওয়ায়।

ভালবাসা  
উজ্জীবিত হও,  
বিস্তৃত হও কানায় কানায়

ভালবাসা,  
দূর করে দাও হিংসা,  
লোভ, ছলনা, বিকৃতি মনা।

ভালবাসা  
দূর করে দাও অভাব  
হীন্য মন্য যত স্বভাব  
সবার মাঝে জেগে উঠুক প্রেম  
জাগিয়ে দাও মানুষ  
জেগে উঠুক মানবতা।
