# বসন্ত স্মৃতিতে বই মেলা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-02-18T09:58:13+00:00
- Updated: 2019-02-18T11:19:09+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

ধূলির প্রসার-নিমজ্জনেও হৃদয়ে পুঁতে রাখা বিপুল আনন্দ-উচ্ছ্বাসের প্রাণ-উদ্দীপক ঘোরতে ভালোলাগার উত্তেজিত-আলোড়ন নিয়ে  
এলোমেলো ঘুরে বেড়ানো বই মেলা জুড়ে; গৃহগামীতার শজারু-শূলবিদ্ধতার পিছুটান মোটেই ছিল না।  
ধূলি-গুঞ্জনে ভেসে ভেসে লাস্যময়ীদের ঝাঁক এড়িয়ে এক স্টল থেকে অন্য স্টলের চৌহদ্দি পেরিয়ে পুস্তক মাখামাখি  
ধীর-ধীরতার সাথে, দ্রুততায় ও;  
নই ল্যাখক, পাঠক-ও!নই, নেই ধনাত্মক ঋণাত্মকের সঙ্কট, নেই তেঁতুল বৃক্ষের জমাট হাতছানি, জাস্ট ঘোরতে ভাল্লাগা;

হেঁটে হেঁটে পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ইকোবানার! ভীড়ে বাহারি-বসন্তকে দেখতে পেলাম মহা-ব্যস্ত পাঠক হিশেবে, আজিব-তো!!  
ভিড় ঠেলে এগিয়ে গিয়ে হাল্কা কনুই চালিয়ে উপস্থিতির জানান দিলাম। একটুও অবাক হওয়ার ভান-ভণিতা না করেই গুনে গুনে  
নব্বুই ডিগ্রি ঘাড় বেঁকিয়ে ছত্রিশ পাটি পোকা-দাঁতে মুখব্যদন করে থাকল, ধুলোর আটা-ময়দা মাখা মুখ নিয়ে।

শুরু হলো ঘুরান্তিস, স্টল থেকে স্টলে, প্যাভেলিয়ন থেকে প্যাভেলিয়নে, লিটল ম্যাগ চত্বর-ও বাদ রইল না,  
লক্ষ্য করলাম শুধু কবিতার বই পড়ছে/দেখছে/কিনছে!! তা পড়ুক/দেখুক/কিনুক না, যা যেমন খুশি।  
ডান-বাম আশ-পাশ করে শেষ অব্দি চেপে না রেখে জিজ্ঞেস করেই বসলাম, ব্যাপার খানা কী!!

শক্তিশালী শাস্ত্রীয় সঙ্গীতের যুগলবন্দী মূর্ছনার কারিশমা-প্রজ্ঞায় বাঁকা-বাঁকা হয়ে রিনি-রিনি কিনি-কিনি করে বলেই ফেলল…..  
“কবিতা লেইখ্যা কবি হমুই”!!

নিরুপায়-জলে ভিজে-গলে না গিয়ে জল-বিয়োগ বিরতি নিলাম, কিচ্ছুটি বুঝিনি ভাব ধরে;

সুস্থির নির্ভাবনায় এবার আর কে কাকে পায়!! জগদ্দল ভীড়ে মিশে গিয়ে লুকিয়ে-চুড়িয়ে  
ঘুরে-ফিরে ঘুরে-ফিরে ম্রিয়মাণ-নম্র-ভীরু-নিরীহ মুখ-ভাব নিয়ে টুপ করে মেলার গেটের বাইরে বেড়িয়ে  
বিরল-বৃষ্টি-স্নাত-নিঃশ্বাস ফেললাম।

ঝাঁ-চকচকে বিদ্যুৎ-সুন্দর একখানি হাতে ঝালমুড়ি বাগিয়ে!!

হায়ঢ়ে মাণোশ………………………………

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
