# বসন্ত শিকারি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-21T09:19:24+00:00
- Updated: 2021-03-21T16:16:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

---

 

সুখের ঠিকানা

বেপরোয়া সুখের ভাগ নেবে বলে  
পরিপক্ব বসন্তের আড়াল-দ্বারে দাঁড়িয়েছে,  
অভিজ্ঞতার ভাগ নেবে, ভাগ তার চাই;  
জাগতিক ফাঁদে পড়ে হলেও  
লক্ষ-কোটি লাভ-ক্ষতির হিসেব ছাড়াই।  
দ্বিধা-দগ্ধ নিয়ন্ত্রণ-হীন প্রবঞ্চনা ছুটে-ফুটে এলেও  
বসন্ত সে চায়-ই;  
শতবারের করুণা ভিক্ষায় নয়,  
আগুন চিৎকারে।

*******************************************  
আচ্ছন্ন শিকারি

ছুঁয়েছে কী ছোঁয়নি  
তছনছ করা শ্যামল শস্য ক্ষেত্র,

অনু-মগ্ন রুগ্ণ কৃষক ক্লান্ত  
চৈত্রের তপ্ত বাতাসে;

গৃহস্থের নিকানো উঠানে  
চতুর শিকারির নিখুঁত-সুঠাম  
অদৃশ্য জাল,  
উঠোন তার চাই-ই;  
আচ্ছন্ন (মাতাল) সকালের টলোমলো পায়ে,  
ক্ষয়িষ্ণু অবনমন, নতজানু অতল স্রোতে।

 

ছবি নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/#comments
