# বসন্ত বিদায়ে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-03-29T18:02:55+00:00
- Updated: 2022-03-29T18:02:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87/

---

 

বৃষ্টি এলো বসন্ত বিদায়ে

ফুল পাখীদের কান্নায়

ঝরা ফুলে ধুলো উড়ে

কাল বৈশাখীর বন্যায়  ।

রিম ঝিম এই অঝর ধারা

বিরহ আনে মনে

উষ্ণতা ভরা ফাল্গুনী হাওয়া

বিদায়ের সুর তোলে কানে ।

যায় চৈত্র আসে বৈশাখ

নতুন স্বপ্ন বুনে

ঝরা পাতার বিরহ জাগে

স্মৃতি জড়ানো আলপনে ।

যায় দিন যেমনি যাক

আগামী দিন চাই ভাল

ঋতু চক্রের বেষ্ঠনী জুড়ে

ছড়িয়ে থাকুক সুখের আলো  ।

 

রচনা কাল ঃ ২৯/০৩/২০২২

ঢাকা

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87/#comments
