# বসন্ত বাতাসে

Author: নবকুমার দাস
Published: 2021-02-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87/

**বসন্ত বাতাসে** 

নবকুমার দাস

“*বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে –*

*বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে”* – বাউল শাহ আব্দুল করিম

আবারো বসন্ত সেই,দুয়ারে ফাগুনের দিন

আবারো ফুলের বাহার কন্ঠে সুর গুনগুন ,

আবারো দখিনা বাতাস মন উতলা আনচান,

সুগন্ধিত মধুপ নিকুঞ্জবনে অনুভব রিনরিন ।।

তুমি এক পরম আশ্রয়, আশ্চর্য কল্পনা কন্যা,

রঙের দুনিয়ায় কল্পিত তুমি অপরুপা লাবণ্যা,

দোলা দাও হৃদ-গাঙুরে,ভাসাও কোন পানসি-ভেলা!

ভেসে-চলি সময়ের অশেষ স্রোতে একা-একলা।

আবারো বসন্ত সুবাস, দুয়ারে দিন ফাগুনের…

অনন্ত সঙ্গিনী রাধা,অর্ধেক কল্পনা এই মনের …
