# বসন্ত বসন্তে আসে ফি বছর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-19T15:36:08+00:00
- Updated: 2020-02-19T16:06:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/

---

 

নিপুণ-প্রয়োগ আত্মসমর্পণের পদ্ধতি খাটিয়ে  
শিমুল/পলাশ বলছে, কড়ে-আঙ্গুল স্পর্শে,  
সে আর কোথাও যায়নি/যাচ্ছে না;  
এখানে, এই এখানে, অবশ্যই তার শেষ ঠিকানা!

বসন্ত এলেই বসন্ত আসে ফি বছর,  
এরপর এভাবেই, সবার বুক কাঁপিয়ে/মাড়িয়ে  
দিব্যি হাওয়া, অন্য কোন ঘাটে, অন্য কোন বন্দরে;  
এ-ও এক নিঃশর্ত-নান্দনিকতা।

যথারীতি বসন্ত-নাগর অপেক্ষায় আছে,  
শিমুল/পলাশ বনের অন্য প্রান্তে,  
ফি বছরের মত।

 

ছবি……নেটের

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/#comments
