# বসন্ত ফাগুন

Author: রকিব লিখন
Published: 2016-09-17
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8/

ছড়িয়ে যাক উদ্দাম শরীরে বসন্ত ফাগুন  
হাসির প্লাবনে জোয়ারে ভাসি কিছুক্ষণ  
পুষ্পের মধু পানে হই বিশুদ্ধ মাতাল  
প্রেমের স্লোগানে হবে আজ হরতাল  
মনের কবাট মুক্ত করে এসো ধরি হাত  
প্রাণে প্রাণে মিশে যাই সাক্ষী হোক রাত  
চোখ হোক শোষক আর মন হোক তারা  
চল মিশে যাই গনন জুড়ে হয়ে দিশেহারা
