# বসন্ত দিনে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-02-12T07:24:56+00:00
- Updated: 2020-02-12T07:24:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

---

হিমেল হাওয়ায় ফাগুন এলো, কৃষ্ণচুড়ার ডালে ~  
শিষ দিয়ে যায় দোয়েল পাখি, কাঠাল শাখের আড়ালে ~  
শিমুল পলাশ রুপ ধরেছে, বসন্তের এই সাঁঝে ~  
গোলাপ টগর পাপড়ি ছড়ায়, সুবাস ভরা লাজে ~  
হলুদ পাড়ে, গাঁধা ফুলে কুমারীদের দল ~  
অপরাহ্নের এক প্রহরে, আনন্দে বিহ্ববল ~  
ফাগুন আসে, প্রকৃতি হাসে , জেগে উঠে প্রাণ ~  
যুগল প্রেমে রয় না থেমে বাঁধ ভাঙা এই গান ~  
বসন্ত দিনে প্রতি ক্ষণে আমিও যে চাই তোমায় পাশে ~  
ভালবাসায় জড়িয়ে রাখি, বিশ্বাসের নিশ্বাসে ।।  
~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১২/০২/২০২০

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/#comments
