# বসন্ত এসেছে কুসুম বনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-09T06:07:39+00:00
- Updated: 2020-02-10T16:07:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/

---

 

থমকে যাওয়া সময়ে লাল-চোখ বসন্ত  
চাওয়াচাওয়ি করে, নিত্য সঙ্গীর মত  
গায়ে গা মেখে;

না-লেখা কবিতা এখন-ই লিখে ফেলবে!  
না-কী লিখি-লিখি ভাব নিয়ে /দেখিয়ে  
দিব্যি জাবর কাটবে!

টুকরো হাওয়ারা আপন-মনে/আনমনে  
রোমাঞ্চিত ঝাঁপি খুলে বাইরে এসে দাঁড়িয়েছে,  
রোমাঞ্চিত হবে কী-না ভাবছে/ভাব নিচ্ছে,  
মরীচিকার মাচায় উঠে আত্মতৃপ্তির ভান ধরে  
হঠাৎ ঝিলকিয়ে বসন্ত বলে,‘দ্যাখো দ্যাখো  
কবিতা নিয়ে এসেছি’!

থমকে গিয়ে, কিছু সাহস কর্জ নিয়ে ভাবি,  
কী-না-কী মিলিয়ে/মিশিয়ে  
রসুন-বুনানোর গল্প ফেঁদে বসবে!  
তারপর-ও, তবুও ছেঁকে ধরা বসন্ত-ফুল কবিতা নেইনি,  
বৈধ-অবৈধতার আড়ালে অজস্র রসদের  
ঝুঁকে পড়া সন্ধিক্ষণে ভালোবাসার ভাবনা বিলোতে চাইনি;

ফী বছরের মত বসন্ত আবার এসেছে,  
মসৃণ-অক্ষততা নিয়ে, হারিয়ে যাওয়ার  
শীতল আক্রোশে, টিয়ে-ঠোটে কবিতা ঝুলিয়ে  
অনুক্ষণ চোখে চোখ রেখে, গন্ধ সমীরে;

ছবি…নেটের

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/#comments
