# বসন্ত আজ ফাগুন মেলায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-02-20T11:32:17+00:00
- Updated: 2019-02-20T11:32:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/

---

পাখি-মুখে খবর পেলাম, বসন্ত আজ ফাগুন মেলায়!  
হুররে!! এমন খবর কী আর সহসা পাওয়া যায়, হবে সেথায় ম্যালা হৈচৈ;  
আহ্লাদে ষোল/ বত্রিশ খানা, পাইক/বরকন্দাজ/গোমস্তা থৈ থৈ!  
ফলোয়ার পরিবৃত্ত; লাইভে থাকবে সারাক্ষণ।

নিরন্তর বিভ্রম-ম্যাজিকে মর্ত্যের ধুলোয় ছুটোছুটি  
এ যেন খুঁজে ফেরা, হারিয়ে খোঁজা নিপুণ দীর্ঘশ্বাস,  
ঝাঁক ঝাঁক একাকীর সোনালী দুপুর খান খান হয়ে লুটিয়ে পড়ছে  
বন্য-জমায়েত ভেদ করে নিটোল বিকেল গড়িয়ে যাচ্ছে;  
ফুচকা, কফি, বাদাম-বিলাস, চটুল টিপ্পনী, খুনসুটি-হাসাহাসিতেও  
নিত্যের হুলুস্থুলু-পিছুটান দিগ্বিদিক ছুটছে!

বই-মাতাল উন্মাদ বাতাসের তীব্র তোলপাড় কোথায় হারিয়ে গেল!

দিনান্তের সারমর্ম,  
ভাগ্যিস আজ ওমুখো হইনি, টুইট-ও কেউ করেনি,  
তৈরি হয়নি নূতন কোন প্রতীকী নাটুকে কাহিনী;

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/#comments
