# বসন্তের শর্তহীন প্রস্তুতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-07T09:22:34+00:00
- Updated: 2020-02-07T09:22:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4/

---

স্ব-ইচ্ছায়  
সদাশয় বসন্ত উঁকি দিচ্ছে,  
অদৃশ্য-সুতোর নাচনে, জানালায়;  
নিয়ন্ত্রিত নিমন্ত্রণের স্ব-হৃদয় ভঙ্গিতে;  
সদ্য গজিয়ে ওঠা কবিতা-লেখার মত।

কানুন-হীন অন্যমনস্ক ব্যাপারীর ন্যায়  
বিমিশ্র-চালাকিতে মানবিক নিক্তি লুকিয়ে,  
মসৃণ-প্রীততি বিলানোর ভঙ্গিতে  
ওৎ পেতে আছে, ফি-বছরের মত;

ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে  
ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায়  
শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার  
শর্তহীন প্রস্তুতিতে;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4/#comments
