# বসন্তের ছোয়া

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-02-14T03:15:47+00:00
- Updated: 2020-02-14T03:15:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be/

---

ফাল্গুনের হাত ধরে তুমি এলে, মনের আড়ালে ~  
এক প্রহরের বাসন্তি ছোঁয়ায়, জেগে উঠে আমার হাজার প্রহর ~  
স্বপ্নময় হয় আমার একাকীত্বের বুকের প্রান্তর ~  
দোয়েলের শিষে সুর বাঁধি, প্রফুল্লতার গানে ~  
সর্ষে ফুলের দামাল হাওয়ায় খুঁজে ফিরি অনুভুতির পরশ ~  
পলাশ রাঙা আলপনা আঁকি মনের চার দেয়াল ~  
শিমুল শুভ্রতায় কাছে টানে ভালবাসার আহ্ববানে ~  
আমি কাব্য খুঁজি, গাঁদা ফুলের পাপড়িতে  
~  
তোমার রেশমী চুলের খোপার বেলী ফুলের সুবাসে ~  
জেগে উঠে প্রাণ, বসন্তের রুপবতির সাঝে ~  
ছুঁয়ে যায় প্রেম, জীর্ণ মনে জাগায় সজিবতা ~  
পাখির কলতানে মুখরিত হয় নিঃসঙ্গ প্রহর ~  
তোমার আঁচলের মায়ায় আবদ্ধ হই, নতুন জাগরণে ~  
প্রজাপতির আলিঙ্গনে শিহরিত হই, আজকাল ~  
বসন্ত ছোঁয়া, তোমার ভালবাসার আহ্ববানে ।।  
~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১৩/০২/২০২০  
১লা ফাল্গুন

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be/#comments
