# বসন্তের ছায়া-পথে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-02-26T03:54:37+00:00
- Updated: 2019-02-26T06:58:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/

---

নিভৃত মিলেছে দূর-পথের দূরত্বে,  
দূরত্ব চোখ ছুঁয়ে যায়নি,  
দূরেই মিলিয়েছে দূরের হাতছানি;

এ যেন  
অন্তবিহীন পালিয়ে পালানো-খেলা,  
গাছগাছালির ভিড়ে ফাগুনের বসন্ত-মেলা;  
আজব ছুতোয় স্বপ্ন-স্বপ্ন স্বপ্ন-মেলা।

জাফরান বাতাসের শুভ্র হাসিতে  
পুতুল খেলার ব্যস্ত দিনে,  
ছায়া-পথের নিভৃত-রাতে অপলক চোখে  
আড়াল-নিস্পৃহতায় মরণ খেলার মত্ত নেশা।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/#comments
