# বসন্তের অপেক্ষা প্রহর

Author: ছাইরাছ হেলাল
Published: 2020-05-03
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0/

জুঁইঘ্রাণ হারিয়ে যাবে!  
বসন্ত নেই বলে  
তা হতেই পারেনা,

কাঁদতে বসে কুঁই কুঁই করে  
ভর্ৎসনা! সে হবে না,  
বসন্ত আমার চাইই,এক্ষুণি  
এই করোনা কালেও;

তোমার ঘ্রাণ তীব্রতা,  
রৌদ্র উল্লাস,  
আমার ঘুম কেড়ে নেয়।

কাঁপা হৃদয়ে অহোরাত্রি  
তোমার-ই অপেক্ষায়, এই আমি।  
ফিরে এসো বলছি, এক্ষুণি,  
অপেক্ষা হৃদয়ে।

লুকিয়ে যাওয়া, লুকিয়ে থাকা  
অদম্য স্বাস্থ্যের তুমুল বসন্ত  
আমার চাইই।

\* ছবি- নেট থেকে
