# বসন্তবিলাপ

- Author: [রেহানা বীথি](https://sonelablog.com/author/rehenayasmin/)
- Published: 2020-02-10T16:04:40+00:00
- Updated: 2020-02-10T16:08:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-2/

---

 

যতদূরে গেলে দীর্ঘ ঊ-কারের অস্তিত্ব মুছে যায়,  
ঠিক ততটাই দূরে গিয়ে বসে আছি। ফেরাতে চাও? বৃথা চেষ্টা।  
ফিরতে চাও? সে চেষ্টাও বৃথাই জেনো।  
ফুলের দিকে তাকিয়ে শিমুল গাছে হেলান দিয়ে দেখো, আঘাত পাবে।  
শেকড়ের বিস্তারে দু’দণ্ড জিরিয়ে নিতে মন চাইলেও  
অজস্র ভাবনার আক্রমণে হবে জর্জরিত  
কেন এ মানবজন্ম?  
আজন্ম বিষে হই কেন নীলকণ্ঠ?  
কেন প্রেম বসন্তে, শুনি যদি বসন্তবিলাপ?  
আরও অনেক প্রশ্ন আসবে, শেষ নেই।  
শেষ নেই পথেরও।  
খোলা আছে, খোলা থাকে কোনও না কোনওটা।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-2/#comments
