# বশীকরণ

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-03-29T14:51:51+00:00
- Updated: 2020-03-29T14:51:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3/

---

বৃষ্টি ধোয়া মিষ্টি ছোঁয়া জোস্না মাখে যদি ,  
আকাশটাতে সুপ্রভাতে ছড়ায় সুখের নদী।

নদীর জলে নায়ের ছলে জলকেলিতে যাস,  
দেখবি মিতা প্রেমের সীতা খুব সহজে পাস।

সীতার মনে সে সুক্ষণে দিস প্রেমের অনল ,  
শীতল ছায়ে নীটোল পায়ে বাজবে রাঙা মল

মল বাজিয়ে জল সাজিয়ে ধরবে প্রিয়া গান,  
মুছবে আঁখি প্রাণের পাখি আনবে কলতান।

কলতানে সুখের বানে আগুন নেভে যদি  
তোরই জন্যে সোনার কন্যে থাকবে নিরবধি।

***——————————————–***

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3/#comments
