# বলে দে –ভালোবাসি

Author: আফ্রি আয়েশা
Published: 2013-09-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

“ভালোবাসি “ – বলা সহজ  
বলে দিলাম, অন্ধ হই

বলিনি আসুন, হাত ধরে হেঁটে যাই  
চৌরাস্তার মোড়ে , খুঁজে নিন আপন রাস্তা  
বলা হয়নি –  
বুক পেতে দে  
নিজেকে জল করে মিশিয়ে দেই  
নিমিষে তোর বুকে

ভালবাসতে হয় নাকি বুঝে সুঝে  
ভাবনারা ক্লান্ত ভীষণ  
তাই বলে ভুলিনি জীবনের জটিলতা  
যাপিত জীবনের অপচয় … বাস্তবতা

মনে ও শরীরে জাগিয়েছিস যে তৃষ্ণা  
সে দায় তোকেই দিলাম…

  
ভালবাসাকে বলি না  
বলে দে –ভালোবাসি  
ভালবাসাকে বলি না–  
এসো ছুঁয়ে দাও  
আমি লজ্জা হারাই।
