# বলতে পারো

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2015-08-09T04:55:19+00:00
- Updated: 2015-08-09T05:40:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-3/

---

[!\[বিষণ্ণ ধূসর মেঘ\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/200596_1857730439389_5187570_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/200596_1857730439389_5187570_n.jpg)

***বিষণ্ণ ধূসর মেঘ***

কেন আমি বদলে গেছি  
বলতে পারো ?  
কেন আমার এমন হলো  
বলতে পারো ?

কেউ দেখেনা  
কেউ জানেনা  
বইছে কেমন সময় আমার  
কেমন আছি আমি  
বলতে পারো ?

সবাই ভাবে,  
চেহারাতে- চলা বলা্‌য়  
কিম্বা বোধের নাট্যকলায়  
একই রকম সেই তো আমি  
যেমন ছিলাম আগের মতো  
বলতে পারো নদীর মতো  
সেই কি আছি — জানি না তা।

বলতে পারো,  
কেন আমার উচ্ছ্বলতা  
ভালোবাসার বিহ্ববলতা  
কোকিল ডাকা ভর দুপুরে  
অলস ঘুমে স্বপ্ন গ্রহণ,  
আর টানেনা জলের মতো;  
বলতে পারো,কেন আমি এমন হোলাম?  
ধূপের মতো জ্বলে জ্বলে সোনার ধানে  
সোনার তরী ভরিয়ে দিলাম, ভরিয়ে দিলাম  
কেন আমি এমন হোলাম ?

[!\[সেদিনের সেই মেয়ে পুটিয়া রাজবাড়ী, রাজশাহী\](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/165186_1750190270952_1803490_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/165186_1750190270952_1803490_n.jpg)

***সেদিনের সেই মেয়ে** **পুটিয়া রাজবাড়ী, রাজশাহী***

শমশেরনগর চা’বাগান , মৌলভীবাজার  
১৯ অক্টোবর, ১৯৯৬ ইং।

**লেখাটির জন্যে কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবু রায়হান সেলিম স্যারের কাছে। ইনি আজও আমায় প্রতিনিয়ত প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।

---

Comments: 62 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-3/#comments
