# বলতে পারো ?

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-04-11T06:16:33+00:00
- Updated: 2014-04-11T06:16:33+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-2/

---

সমুদ্র,  
তোমার উপর দিয়ে উড়ে যাওয়া পরিযায়ী পাখীরা  
উষ্ণতার সন্ধানে শীতে দূর দেশে উড়ে উড়ে যায়  
তোমার তলদেশে ঘুরে বেড়ানো তিমি’রা-ও  
শীতের শুরুতে উত্তর থেকে দক্ষিনে ফিরে ফিরে যায়।  
বলতে পারো, আমি কেন তোমায় পাড়ি দিয়ে  
শ্যামল-সবুজ দেশ ছেড়ে সাদা-বরফে আবাস গড়েছি ?

সমুদ্র,  
শ্রাবণের সেই বর্ষণমুখর দিনের শেষে  
প্রবল স্রোতের তোড়ে যেদিন জলের মতন এলেম ভেসে  
উত্তরের বাতাস জানে, হৃদয়ের সব আবেগ দিয়ে  
গড়েছিলেম সেদিন আরেক সমুদ্র দু’নয়নে ।  
বলতে পারো, আমি কেন ঐ দেশটাকে অনুভব করি  
শরীর জুড়ে বয়ে যাওয়া রক্তের ভেতর দিয়ে ?

সমুদ্র,  
আরেকবার যদি জন্মলাভের সুযোগ হয়  
নিখুঁত সুন্দর জন্মজন্মান্তরের চেনা ভুমি ছেড়ে  
আমি কিন্তু কোথাও যাবো না, বলে রাখলাম  
সাক্ষী তুমি ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-2/#comments
