# বর্ষা ভাবনা

- Author: [সিকদার](https://sonelablog.com/author/sikder/)
- Published: 2016-08-22T12:06:21+00:00
- Updated: 2016-08-22T12:06:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/

---

![mrtanim_1300383882_1-11111](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/mrtanim_1300383882_1-11111-300x226.jpg)

এই ঝড় বাদল ফুটকাদা পানিতে ,

ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।  
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে  
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।  
ট্যাক্সির ছিটানো জলে পথচারীর খিস্তি খেঁউড়ে  
আঁতকে উঠা ট্রাকের বিকট ভেপুতে  
চড়ুই পরানটা পালাতে চায় গায়েতে।  
টিনের চালের ঝুম ঝুম বারীর নাচন শুনে  
কারো কথা হয়ত স্মরীত উচাটন মনে।  
নদের বানে নতুন জলের ঢেউ,  
দেখিয়া পড়িত মনে অতিতে হয়ত ছিল তেমন কেউ।  
ধূসর পাতায় আকা ছবি আজ সেসব মিছে  
নাগরিক যাতনায় জর্জরিত আজ শহুরে বিষে ।  
এই ঝড় বাতাস ফুটকাদা পানিতে ,  
ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।  
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে  
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/#comments
