# বর্ষা প্রহরের আকুতি!

Author: তৌহিদুল ইসলাম
Published: 2019-08-02
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

দিগন্তে প্রলয়মেঘে গুড়ু গুড়ু মাদলের আহবানে-  
অশান্ত মনে বাজে দূর্যোগের ঘনঘটা!  
ঘরের কোণে ধুলোজমা তানপুরাটার বীণা,  
রিনিঝিনি শব্দে কানে সুধায় সংগীত আলাপন।

মনরাধিকার প্রাণে অসহ্য বিরহ বেদনারা-  
ঘুর্ণিপাকে ঘনীভূত মল্লারে।  
রাগে-অনুরাগে; নির্দয় তীরের মতন পিঞ্জরে বিঁধে।  
অলকাপুরে বিরহীনি যক্ষপত্নীর চিহ্ন,  
উদ্ভাসিত হয় বীণাপের ক্ষণিক অগ্নি-আলোতে।

উদ্ভ্রান্ত মিলন সংকেতের অপেক্ষায় কপোত-কপোতী  
অনির্বাণ চির-ভাস্মর অলকাপুরে-  
খেলা করে উন্মাতাল নৃত্যে;  
তপনহীন মেঘাচ্ছন্ন এই বর্ষা দিনে।

———–  
তৌহিদ,রংপুর।  
০২/০৮/২০১৯
