# বর্ষামৌসুম, প্রেম ও রিক্সাযাত্রী

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-06-05T16:21:30+00:00
- Updated: 2014-06-05T16:21:30+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/

---

রিক্সার হুড তুলে রেখে কী লাভ !  
ভিজে ভিজে চুর হয়ে গ্যাছি

সদম্ভে ছেয়ে আছো জলডোবা আকাশের কোলে  
মুদ্রিত পায়ে মাতাল নূপুর  
মুখে দুষ্টু কিশোরী হাসি  
আমি ডাকলাম- এই; থামবে তুমি ?  
আরও ব্যাকুল ছুঁয়ে দিলে- চুল, গাল, চিবুক  
বাহুবেষ্টিত বুক, উরুদেশ…  
তোমার চোখে নোয়াবধূর কুমারীত্ব হারা পুলক  
ঝরে পড়া বিষাদের লেশটুকুন নেই কোথাও

শহরের ব্যস্ত পথে  
তিনচাকাওয়ালা হালকা যানগুলো  
সত্যিই ঘরোয়া- বেশ বৃষ্টিবান্ধব

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/#comments
