# বর্ষবরণে যৌন হয়রানি- জড়িত ৪ জন সনাক্ত

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2015-04-19T10:00:28+00:00
- Updated: 2015-04-19T10:32:53+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: টিএসসিতে যৌন নির্যাতন, বর্ষবরনে নারীদের উপর যৌন নির্যাতন
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4/

---

[!\[11134127_654271074677974_4747778127436834332_o\](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/11134127_654271074677974_4747778127436834332_o.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/11134127_654271074677974_4747778127436834332_o.jpg)

***বামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের উত্যক্ত কারী গণধোলাই খাওয়া নাজমুল, মাঝে গণধোলাই খাবার পূর্বে, ডানে গণধোলাইয়ের ফটো।***

 

বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে তরুণীদের লাঞ্ছনার ঘটনার রিপোর্ট করায় ৭১ টিভির ফারজানা রুপাকে হুমকি দেয়া হয়েছে। আশা করা যায় এই হুমকির উৎস ধরে বদ,কু-লংগার,ঘৃণ্য যৌন নিপীড়ন কারীদের দ্রুত খুঁজে পাওয়া যাবে। সরকারের প্রতি অনুরোধ অনুগ্রহ করে ফারজানা রুপার নিরাপত্তার ব্যবস্থা করুন। কেন ফারজানা রুপার প্রতি এই হুমকি?  
[**ফারজানা রুপার অত্যন্ত পরিশ্রমী প্রতিবেদনটি দেখুন এখানে ক্লিক করে।**](https://www.youtube.com/watch?v=xWKD1HNHyH8&feature=youtu.be)

[!\[এই লোক ঐ দিন বিভিন্ন সময়ে নারীদের উপর তিনটি হামলায় অংশ নিয়েছে।\](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/Screenshot_4-240x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/Screenshot_4.jpg)

***এই লোক ঐ দিন বিভিন্ন সময়ে নারীদের উপর তিনটি হামলায় অংশ নিয়েছে।***

[**৭১ টিভিতে প্রচারিত জেপশন মাহামুদের অন্য একটি প্রতিবেদন দেখুন ভিডিও সহ।**](https://www.youtube.com/watch?v=XFFovfcQoZg&feature=youtu.be)  
দেখুন কত ঘৃন্য ভাবে মেয়েদের প্রতি হামলা করা হয়েছে। রিক্সা থেকে টেনে নামিয়ে যৌন নির্যাতন করা হয়েছে।

সম্ভাব্য নিপীড়ন কারী কারা হতে পারে?  
প্রচারের ধরন দেখে বুঝে নিতে হবেঃ  
১/ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের উত্ত্যক্তকারী ছাত্রলীগ কর্মী নাজমুলের গন-ধোলাইয়ের ফটো কে, নাজমুলকে মেয়ে হিসেবে দেখিয়ে টিএসসির সামনে নারী নির্যাতন হিসেবে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে ফটো প্রকাশ করেছে।  
২/ যারা ৫ মে হেফাজতের অবস্থান উচ্ছেদের সময়ে বৃটেনের এক কসাই খানার রক্তকে,শাপলা চত্ব্বরের রক্ত বলে চালিয়ে দিয়েছে।  
৩/ যারা বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লাগা দিল্লির এক মসজিদের ছবিকে মায়ানমারের এক মসজিদ পুড়িয়ে দেয়া ছবি বানিয়েছে।  
৪/ যারা সুন্দরবনে তেলের ট্যাংকার দুর্ঘটনার সময়ে তেল পুর্ন পানিতে তেল মাখা এক বাঘের ছবি প্রকাশ করেছে।  
৫/ যারা বাংলা নববর্ষের অনুষ্ঠানকে ঘৃণা করে।এই অনুষ্ঠানের বিরোধী বিভিন্ন বক্তব্য প্রদান করেছে এবং করছে।

যত দ্রুত সম্ভব নির্যাতনকারীদের খুঁজে বের করে গ্রেফতার করে ব্যাপক ভাবে এদের ফটো প্রকাশ করে সামাজিক ভাবে এদের মুখোশ খুলে দিতে হবে।  
প্রচলিত আইনে আইনের দীর্ঘ  প্রক্রিয়ার কারনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিছুই লাভ হবেনা। এদের অন্যায়ের শাস্তির জন্য আইন সংশোধন করতে হবে।  
এদের যে কোন ধরনের সরকারী চাকুরী,ব্যবসার ট্রেড লাইলেন্স,পড়াশুনার সুবিধা বাতিল করে দিতে হবে।  
দু একটাকে প্রচলিত আইনে নয়, প্রচলিত ধারায় ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলাও যায়। হায়েনা এবং পশুকে মেরে ফেলাই উচিৎ।

 

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4/#comments
